Divine International School, Thakurgaon
Adjacent to Boromath(South side of Shaheed Minar)Thakurgaon.
+8801730905199
dis.thakurgaon2023@gmail.com
divineintschool.com
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সম্মানিত অভিভাবকগণ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
শুরুতেই আমি মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের প্রশংসা করছি, যিনি আমাদেরকে ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার তাওফীক দান করেছেন। ঠাকুরগাঁও শহরে এমন সমন্বিত সিলেবাসের আলোকে ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলই প্রথম স্কুল।
প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্তরেই একজন শিক্ষার্থীর মেধা বিকাশ, চিন্তাশক্তি, দূরদৃষ্টি, বিনয়, বুদ্ধিমত্তা, মন ও মননশীলতা ইত্যাদির ভিত্তি প্রতিষ্ঠিত হয়। কিন্তু গতানুগতিক, শিক্ষাব্যবস্থায় পড়াশোনার মান দিনদিন এমন শোচনীয় অবস্থায় উপনীত হয়েছে, যা প্রিয় সন্তানদের ভবিষ্যত নিয়ে সচেতন অভিভাবকসহ আমাদের সকলকে শঙ্কিত করছে প্রতিনিয়ত।
Read More
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সম্মানিত অভিভাবকগণ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
শুরুতেই আমি মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের প্রশংসা করছি, যিনি আমাদেরকে ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার তাওফীক দান করেছেন। ঠাকুরগাঁও শহরে এমন সমন্বিত সিলেবাসের আলোকে ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলই প্রথম স্কুল।
প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্তরেই একজন শিক্ষার্থীর মেধা বিকাশ, চিন্তাশক্তি, দূরদৃষ্টি, বিনয়, বুদ্ধিমত্তা, মন ও মননশীলতা ইত্যাদির ভিত্তি প্রতিষ্ঠিত হয়। কিন্তু গতানুগতিক, শিক্ষাব্যবস্থায় পড়াশোনার মান দিনদিন এমন শোচনীয় অবস্থায় উপনীত হয়েছে, যা প্রিয় সন্তানদের ভবিষ্যত নিয়ে সচেতন অভিভাবকসহ আমাদের সকলকে শঙ্কিত করছে প্রতিনিয়ত। **
আজকের বিশ্ব দ্রুত পরিবর্তনশীল। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি যেখানে প্রতিনিয়ত নতুন দিগন্ত উন্মোচন করছে, সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থা নতুন নতুন জ্ঞান-বিজ্ঞানকে যথাযথভাবে ধারণ করতে পারেনি বলেই মনে করেন শিক্ষা বিশেষজ্ঞগণ। সাধারণ সিলেবাসে পরিচালিত সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অভিবাবকদের প্রত্যাশিত মানসম্মত শিক্ষা প্রদানে সক্ষম হচ্ছে না। অধিকন্তু এর সাথে যুক্ত হয়েছে কোচিং বাণিজ্য।
অন্যদিকে একজন মুসলিমের জন্য ইসলামী ও নৈতিকতা শিক্ষা অর্জনকে ফরজ করা হয়েছে। শিশুরা ছোটবেলা থেকেই ইসলামী আক্বীদাহ্, ফিকহের মৌলিক শিক্ষা, নামাজ, রোযা, হালাল-হারাম এবং আদব-কায়দা শিখবে। ইসলামের মৌলিক শিক্ষা অর্জনেরজন্য প্রচলিত শিক্ষা কাঠামোতে যে সামান্য ও অপ্রতুল ব্যবস্থা আছে তা অশ্লীলতা, অপসংস্কৃতি ও পাশ্চাত্য দর্শন থেকে নিজেকে রক্ষা করে প্রকৃত মুসলিম হিসেবে নিজেকে ধরে রাখার জন্য যথেষ্ট নয়। অথচ সুনাগরিক হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্যও ইসলামী ও নৈতিকতা শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীরা যেন ইসলামি মূল্যবোধকে জীবনের অংশ করে নিতে পারে, সে জন্য আমরা সুনির্দিষ্ট কারিকুলাম, অনুশীলন ও তত্ত্ব¡াবধানের ব্যবস্থা রেখেছি। এতে তারা নিজেরা একজন মুসলিম হিসেবে চরিত্রবান, সৎ এবং দায়িত্বশীল মানুষ হয়ে উঠবে।
চলমান শিক্ষা ব্যবস্থার সঙ্কটাপন্ন প্রেক্ষাপট ও উপলব্ধি থেকেই ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জাতীয় ও আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী স্ট্যান্ডার্ড সিলেবাস প্রণয়ন করেছি। আজকের বিশ্বে ইংরেজি ভাষা একটি আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম। চাকুরি, উচ্চশিক্ষা কিংবা গবেষণা সকলক্ষেত্রে ইংরেজি ভাষায় দক্ষতার গুরুত্বঅপরিসীম। তাই আমরা বিশেষভাবে ইংলিশ স্পোকেন বিষয় চালু করেছি। এজন্য আমরা প্রযোজ্য ক্ষেত্রে ন্যাশনাল কারিকুলামের পাশাপাশি সময়োপযোগী বিষয়সমূহ যেমন ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য ইংলিশ স্পোকেন, বিজ্ঞান ও প্রযুক্তি, হিফজসহ কুরআন শিক্ষা এবং ইসলামিক স্টাডিজ যুক্ত করেছি।
ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের অন্যতম দিক হলো যোগ্য ও মানসম্মত শিক্ষকমন্ডলী। যারা মৌলিক বিষয় তথা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও অন্যান্য সকল বিষয়সমূহে শিক্ষাদানের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত। ইতিমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আমাদের সকল শিক্ষক নিজ নিজ দক্ষতার কারণে জনপ্রিয়তা অর্জন করেছে।
শিক্ষার্থীদের ভালো ফলাফল আমাদের নিকট অবশ্যই সর্বাধিক গুরুত্বপূর্ণ। তবে ভালো ফলাফলের পাশাপাশি আমরা বৃদ্ধিবৃত্তিক বিকাশ, নৈতিক চরিত্র গঠন ও আদর্শ নাগরিক তৈরিকেও সমান গুরুত্ব প্রদান করি। আমাদের শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করছে না, বরং বাস্তব জীবনে প্রয়োজনীয় দক্ষতা এবং জীবনমুখী গুণাবলি অর্জন করছে।
আমরা বিশ্বাস করি, স্কুল কর্তৃপক্ষের যথেষ্ট আন্তরিকতা ও শিক্ষকদের দক্ষতা থাকা সত্ত্বেও অভিভাবকদের সহযোগিতা ছাড়া লক্ষ্যে পৌছানো সম্ভব নয়। তাই অভিভাবকদের সহযোগিতা একান্ত অপরিহার্য। আমরা নিয়মিত অভিভাবকদের নিয়ে সমাবেশ আয়োজন করি এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ মূল্যায়ন করি।
তুলনামূলক কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অভিভাবক ও শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া এবং আস্থা অর্জনের মাধ্যমেঠাকুরগাঁও জেলায় ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল থেকে যে প্রজন্ম বের হবে তারা হবে সাধারণ শিক্ষায় সমৃদ্ধ, ইসলামী জ্ঞানে আলোকিত, ইংরেজিতে দক্ষ এবং চরিত্রে অনন্য। তারা সমাজে দায়িত্বশীল ও ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে।
আমাদের এই প্রচেষ্টায় অভিভাবক, জেলার সুনাগরিক এবং দায়িত্বশীল সকলের নিকট একান্ত সহযোগিতা প্রত্যাশা করছি।
পরিশেষে, আমি মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন। আমাদের শিক্ষার্থীদের জ্ঞান ও ঈমানের সমন্বয়ে আলোকিত প্রজন্ম হিসেবে গড়ে তোলার এবং সমাজ ও জাতিকে উন্নতির পথে নেতৃত্ব দেয়ার তাওফিক দিক।
বিসমিল্লাহিররাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ। সাধারণ ও ইসলামিক কারিকুলামের সমন্বয়ে ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল ঠাকুরগাঁও শহরে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল ইতিমধ্যে অদম্য শিক্ষার্থীবৃন্দ, যোগ্য ও দক্ষ শিক্ষকমন্ডলী এবং অভিভাবকদের আস্থার মাধ্যমে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল নিঃসন্দেহে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। আমরা প্রাক্-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এক্টিভিটি বেইজড শিক্ষা কার্যক্রমকে প্রাধান্য দিয়ে থাকি। আমাদের রয়েছে নানা ধরনের শিক্ষা ইনস্ট্রুমেন্ট ও সুসজ্জিত ক্লাসরুম।
Read More
বিসমিল্লাহিররাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ। সাধারণ ও ইসলামিক কারিকুলামের সমন্বয়ে ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল ঠাকুরগাঁও শহরে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল ইতিমধ্যে অদম্য শিক্ষার্থীবৃন্দ, যোগ্য ও দক্ষ শিক্ষকমন্ডলী এবং অভিভাবকদের আস্থার মাধ্যমে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল নিঃসন্দেহে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। আমরা প্রাক্-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এক্টিভিটি বেইজড শিক্ষা কার্যক্রমকে প্রাধান্য দিয়ে থাকি। আমাদের রয়েছে নানা ধরনের শিক্ষা ইনস্ট্রুমেন্ট ও সুসজ্জিত ক্লাসরুম। **
আমাদের সকল শিক্ষক একদিকে যেমন যোগ্য ও অন্যদিকে প্রশিক্ষণপ্রাপ্ত। তাই তারা আধুনিক শিখন পদ্ধতি, প্রযুক্তি ব্যবহার এবং শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক অবস্থা বুঝে পাঠদান করতে পারেন। পিছিয়ে থাকা শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। প্রয়োজনে তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়।
একজন শিক্ষার্থীর জন্য প্রাথমিক শিক্ষায় হাতের লেখা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত হাতের লেখা শেখানোর পাশাপাশি আমরা হাতের লেখার উপরে বছরে ২টি বিশেষ ক্যাম্প পরিচালনা করে থাকি।
ইংরেজি ভাষা বিশেষ করে ইংরেজি ভাষায় সাবলীল ও বিশুদ্ধভাবে কথা বলার ক্ষেত্রে আমাদের দুর্বলতা এক অনিবার্য বাস্তবতা। এ সমস্যা দূর করে সকলের জন্য বাধ্যতামূলক ইংরেজি ভাষায় সাবলীল ও বিশুদ্ধভাবে কথা বলার দক্ষতা অর্জনের জন্য ইংলিশ স্পোকেন-এর স্কুলের নিজস্ব পুস্তক, পৃথক শিক্ষক এবং ক্লাসের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের সকল শিক্ষার্থী প্রাথমিকভাবে ইংলিশ স্পোকেন-এ দক্ষতা অর্জন করেছে।
শিশুরা ছোটবেলা থেকেই মৌলিক জ্ঞান অর্জন না করলে অশ্লীলতা, অপসংস্কৃতি ও পাশ্চাত্য দর্শন থেকে নিজেকে রক্ষা করে প্রকৃত মুসলিম হিসেবে নিজেকে ধরে রাখতে পারবে না। তাই আমরা ইসলামী আক্বীদাহ, ফিকহের মৌলিক শিক্ষা, নামাজ, রোযা, হালাল-হারাম এবং আদব-কায়দা শেখানো নিশ্চিত করার লক্ষ্যে আমরা সুনির্দিষ্ট কারিকুলাম প্রস্তুত করে নিজস্ব পুস্তক তৈরি করেছি এবং সুযোগ্য শিক্ষকের মাধ্যমে পাঠদান করা হয়। আমরা শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে তা অনুশীলন ও তত্ত্বাবধানের ব্যবস্থা রেখেছি, যাতে শিক্ষার্থীরা একজন মুসলিম হিসেবে চরিত্রবান, সৎ এবং দায়িত্বশীল মানুষ হয়ে উঠে।
উল্লেখ্য, শুধু তাজবিদসহ কুরআন তিলাওয়াত করতে পারাই নয়, বরং মুখস্থকরণ (হিফজ) এবং অর্থ বোঝার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। অর্থাৎ, আমাদের উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা শুধু কুরআন পড়তে পারবে না, বরং এর শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করতে সক্ষম হবে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশ মূল্যায়ন আমাদের নিয়মিত দায়িত্ব বলে মনে করি।
একজন শিক্ষার্থী স্কুলে প্রবেশের পর থেকে সম্পূর্ণরূপে আমাদের দায়িত্বে থাকে। ক্লাস রুমে শিক্ষার্থীদের পাঠগ্রহণ, টিফিন গ্রহণ, খেলাধুলাসহ সকল কাজে আমাদের শিক্ষক সহকারি এবং স্টাফগণ সহযোগিতা করে থাকেন।
পরিবহন সুবিধা ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের জন্য স্কুলে যাতায়াতকে সহজ করে দিয়েছে। অন্যদিকে বাবা-মা উভয়ই চাকুরিজীবী এমন অভিভাবকদের সুবিধাথে ডে-কেয়ার সুবিধা চালু রয়েছে।
অভিভাবকদের নিকট থেকে পাওয়া পরামর্শ ও যথেষ্ট সহযোগিতা আমাদের বড় শক্তি।
পরিশেষে, আমাদের এই প্রচেষ্টায় অভিভাবক, জেলার সুনাগরিক এবং দায়িত্বশীল সকলের নিকট একান্ত সহযোগিতা প্রত্যাশা করছি।
I have completed my Bachelor`s degree in Chemistry from Thakurgaon government College & I have completed my Master`s degree from Dinajpur Government College.
আমি মো: রুহুল আমিন, আমি ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলে, সহকারী শিক্ষক (ইসলাম) পদে কর্মরত আছি। আমি ২০১১ সনে কুরআনুল কারিম হিফজ করেছি, আমি সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা হতে, তাফসীর বিভাগে কামিল এম.এ (মাস্টার্স) সম্পন্ন করেছি। #শিক্ষকতা_আমার_কাছে_একটি_মহান_পেশা.. আল্লাহ তাআলা কুরআনে বলেছেনঃ "তুমি বলো, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে?" (সূরা যুমার ৩৯:৯) রাসুল (সা:) বলেছেন, "তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যে কুরআন শিখে এবং অন্যকে শেখায়।" সহিহ বুখারি, (৫০২৭) শিক্ষকতা শুধু একটি চাকরি নয়; বরং এটি নবী-রাসূলদের ঐতিহ্য। - শিক্ষক মানুষের অন্ধকার জীবনকে আলোর পথে নিয়ে আসে। - একজন শিক্ষক যত জ্ঞান বিতরণ করেন, তার সওয়াব চলতে থাকে—এটি সদকায়ে জারিয়া। তাই বলা যায়, শিক্ষকতা নিঃসন্দেহে একটি মহান পেশা, কারণ এর মাধ্যমে মানুষ আলোর পথে, জ্ঞানের পথে এবং আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত হয়।
আমি মোঃ রাশেদুল ইসলাম (রাশেদ) কামিল(এম.এ) তাফসির ফার্স্ট ক্লাস, সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ঠাকুরগাঁও।DHMS(Diploma in Homeopathic Medicine and Surgery) ঠাকুরগাঁও হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। কুরআন শিক্ষার কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ, তা'লীমুল কুরআন ফাউন্ডেশন ঢাকা। সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল ঠাকুরগাঁওয়ে কর্মরত রয়েছি। শিক্ষকতার পেশা একটি মহান পেশা।আল্লাহ তায়ালা শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন। রাসূল (সাঃ)বলেছেন- إِنَّمَا بُعِثْتُ مُعَلِّمًا (আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি)। ইসলামী ও নৈতিক শিক্ষা কেবল ধর্মীয় বিষয় নয়, বরং একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা যা মানুষকে দুনিয়াবী ও পরকালীন জীবনে সুশিক্ষিত হতে এবং সঠিক জীবন পরিচালনা করতে সাহায্য করে। ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল একাডেমি শিক্ষার পাশাপাশি ইসলামি ও নৈতিক শিক্ষার প্রতি অনেক গুরুত্ব দিয়ে থাকেন এবং প্রতিষ্ঠানটি দক্ষ ও সুশিক্ষিত পরিচালক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। এখানকার সকল শিক্ষক স্টাফ একজন আরেকজনের প্রতি খুবই আন্তরিক এবং আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে থাকেন। এরকম একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারায় নিজেকে গর্ববোধ মনে করে থাকি। আমি সব সময় এই প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি।
Assalamu oalaikum, I am Jahanara Akter Situ, an MBA graduate specializing in Human Resource Management. I have researched High-Performance Work Systems in SMEs and interned performing a SWOT analysis for an NGO. I am a skilled professional proficient in business communication, critical thinking, and project management.
Adjacent to Boromath(South side of Shaheed Minar)Thakurgaon.
+8801730905199
dis.thakurgaon2023@gmail.com
divineintschool.com
Copyright reserved 2026
Developed by Soft Asia